অসুস্থ হয়েও ছুটি মেলেনি, কারখানাতেই নারী শ্রমিকের মৃত্যু; শ্রীপুরে বিক্ষোভ
কাউনিয়া ইনসাইডার ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করার সময় লিজা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সহকর্মীদের অভিযোগ, অসুস্থ হয়ে পড়ার পরও তাকে ছুটি দেওয়া হয়নি এবং জোরপূর্বক কাজ করানো হয়েছিল। পরে কর্মরত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যান এবং রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়।…
