এক দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা
ইনসাইডার কাউনিয়া | বাণিজ্য ডেস্ক দেশের স্বর্ণের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে…
